advertisement
advertisement

বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

১১২ জন বাংলাদেশি কর্মী আজ বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন। আজ বোয়েসেল মিলনায়তনে

advertisement

বিনা খরচে আজ বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী।

সরকারি উদ্যোগে এসব কর্মীকে দেশটিতে পাঠানো হচ্ছে।বিকেল সাড়ে পাঁচটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বাংলাদেশি কর্মীদের আনুষ্ঠানিকভাবে বিদায়শুভেচ্ছা জানানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।আজ রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।বোয়েসেল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, এই কর্মসূচিতে শূন্য খরচ মানে শূন্য খরচ।

কর্মীকে বোয়েসেল, অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো টাকা দিতে হচ্ছে না।সংবাদ সম্মেলনে বলা হয়, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত (প্রায় ৫২ হাজার টাকা) মূল বেতনে চাকরি করবেন এই কর্মীরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর