advertisement
advertisement

চুরির জন্য গণপতি পরিবারের সবাইকে হত্যা, ‘খোঁড়া অজুহাত’ বলছেন বাদী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ
চুরির জন্য গণপতি পরিবারের সবাইকে হত্যা, ‘খোঁড়া অজুহাত’ বলছেন বাদী

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে হত্যার ঘটনায় আজ আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মু. মাহবুবুর রশীদ। পুলিশ কমিশনার কার্যালয় মিলনায়তনে

advertisement

চুরি করতে বাড়িতে ঢোকার সময় বাধা পাওয়ার জেরে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে হত্যা করা হয়। এর সঙ্গে জড়িত দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস।

এমন কথা জানিয়ে তাদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।তবে পুলিশের দেওয়া ব্যাখ্যা ও অভিযোগপত্র মানতে নারাজ নিহত গণপতির বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী।আজ দুপুর একটায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।

তিনি জানান, গণপতির বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশ্যে সেখানে যান সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর