যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মিডলটাউনে আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়া লেড অ্যাজাইডের মজুত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী। ২৫ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে সেনাবাহিনীর একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ অভিযানের পর বাতাসে বিষাক্ত সিসার ধুলা ছড়িয়েছে কি না, তা পরীক্ষা করতে বিভিন্ন এলাকায় যাচ্ছেন সরকারি কর্মকর্তা ও বিজ্ঞানীরা। বিপজ্জনক হয়ে ওঠা বিস্ফোরকের মজুত ধ্বংস করতে ওই বিস্ফোরণ ঘটানো হয়। এর পর থেকেই পুরো অঞ্চলে উদ্বেগ ছড়িয়ে পড়ে।স্থানীয় সময় বুধবার সকাল ৯টায় (বাংলাদেশ সময় গতরাতে) মিডলটাউনে আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে বিস্ফোরণটি ঘটানো হয়।
এতে বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। আকাশে কয়েক শ ফুট উঁচুতে ধূসর ও সাদা ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। আধা মাইল দূর থেকে বিস্ফোরণ পর্যবেক্ষণ করা সাংবাদিকেরা দেখেন, বিস্ফোরক রাখা কংক্রিটের বাংকারগুলো থেকে ধ্বংসাবশেষ উড়ে যাচ্ছে।প্রাথমিক তথ্য অনুযায়ী, বিষাক্ত সিসা শনাক্ত করতে সক্ষম চারটি বায়ু পর্যবেক্ষণ যন্ত্র থেকে তাৎক্ষণিক তথ্য পাওয়া গেছে।
ওই প্ল্যান্টের আশপাশে দূষিত পদার্থের উপস্থিতি পর্যবেক্ষণে আরও কয়েক ডজন স্থানে বাতাসের নমুনা সংগ্রহ করা হবে।বিস্ফোরণে কয়েক মাইল দূরের বাড়িঘরের জানালাও কেঁপে ওঠে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।