advertisement
advertisement

সূর্যমুখী হাতে ভালোবাসা জানালেন তানজিন তিশা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
সূর্যমুখী হাতে ভালোবাসা জানালেন তানজিন তিশা

advertisement

হাতে একগুচ্ছ সূর্যমুখী, পরনে ম্যাক্সি ড্রেস আর স্নিগ্ধ অভিব্যক্তি—নতুন ফটোশুটে মুগ্ধতা ছড়ালেন তানজিন তিশা।জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি একগুচ্ছ সতেজ সূর্যমুখী ফুলের বিশাল এক তোড়া হাতে নিয়ে ধরা দিয়েছেন এক স্নিগ্ধ ও রোমান্টিক মুডে। যা মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে। অভিনেত্রী একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসা’।

ফ্রেমগুলোতে ধরা পড়েছে তাঁর ন্যাচারাল সৌন্দর্য আর দারুণ ফ্যাশন সেন্স । তিশা পরেছেন ‘হেইজেল ক্লোদিং’-এর একটি চমৎকার সাদা রঙের স্প্যাগেটি-স্ট্র্যাপ ম্যাক্সি ড্রেস, যার ওপরের অংশে রয়েছে হালকা ফ্লোরাল প্রিন্ট এবং নিচের অংশ জুড়ে ছড়ানো কালো পোলকা ডট। পোশাকটির এই ভিন্টেজ ও ছিমছাম নকশা তাঁর লুকে এনে দিয়েছে এক ধরনের স্নিগ্ধ আভিজাত্য।তিশার এই লুকে মেকআপ ছিল একেবারেই মিনিমাল।

খোলা চুল, চোখে মাশকারার , ঠোঁটে বেরি রঙের লিপকালার আর গালে গোলাপি ব্লাশ —সব মিলিয়ে তাঁর ভারী মেকআপ এড়িয়ে এই সাজেই ফুটে উঠেছে তাঁর সৌন্দর্য।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর