advertisement
advertisement

আপা, আমি মায়ের কাছে ফিরেছি…!


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ
আপা, আমি মায়ের কাছে ফিরেছি…!

বাড়ি ফেরার পর বাদল ফরাজিকে নিজ হাতে তুলে খাওয়ান মা শেফালী বেগম। মঙ্গলবার দিবাগত রাতে বাগেরহাটের মোংলা পৌরসভার কুমারখালী এলাকার মোর্শেদ সড়কে

advertisement

লস অ্যাঞ্জেলেসে তখন রাত প্রায় ১০টা। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ হোয়াটসঅ্যাপে ভিডিও কল। ফোন এসেছে আকলিমার নম্বর থেকে। কলটি ধরতেই মুঠোফোনের পর্দায় ভেসে উঠল দুটি মুখ—বাদল ফরাজি ও তাঁর মা শেফালী বেগম।কয়েক মুহূর্ত আমি কথা বলতে পারছিলাম না। পর্দার ওপাশে মা ও ছেলে পাশাপাশি বসে আছেন।

যে দৃশ্য দেখার জন্য একজন মা বছরের পর বছর অপেক্ষা করেছেন, যে দৃশ্যের জন্য একটি পরিবার কত দরজায় ঘুরেছে, কত মানুষের কাছে গেছে, কতবার আশায় বুক বেঁধেছে—সেই দৃশ্য অবশেষে সত্যি হয়েছে।বাদল আমাকে দেখেই বললেন, ‘আপা, আমি এসেছি, ঘরে ফিরেছি। কিন্তু কষ্ট হচ্ছে, আমি আপনাকে সরাসরি দেখতে পাচ্ছি না। আপনি অনেক দূরে। আপনাকে দেখতে পেলে খুব ভালো লাগত।’কথাগুলো শুনে বুকের ভেতর কেমন যেন করে উঠল।

এত দূর থেকে তাঁর ফিরে আসার খবর শুনছি, অথচ কাছে গিয়ে একবার দেখতে পারছি না।আমাদের বাদল ভাইবাদল অথবা 'বাদলদের' গল্পযাঁর কারাগার থেকে বেরিয়ে আসার খবরের অপেক্ষায় এত বছর কাটিয়েছি, সেই মানুষটি এখন মায়ের পাশে বসে আমার সঙ্গে কথা বলছেন।বাদল ও তাঁর বোন আকলিমা একসঙ্গে বলে উঠলেন, ‘আপা, আপনি তো আমাদের পরিবারের একজন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর