ঈদে তুরস্কে নানা আয়োজন থাকে
আজকাল রাত হলে জানালার খিড়কি খুলে ভোর অবধি ঘুমিয়ে থাকি জানালার পাশে, রাতভর নাকের পাশে বসন্তের ওলাওঠা বাতাস এসে নাসিকা টানে।ভোর হলে বসন্তের বাতাসে ফুলগুলো উপচে পড়ে আমায় ভর্ৎসনা করে একই স্বরে বলে ওঠে ‘ঈদ মোবারক’।কাল থেকে তুরস্কে ঈদ। এ উপলক্ষে টানা তিন দিন সব ট্রাম, বাস, মেট্রোরেলে বিনা মূল্যে যাতায়াতের সুব্যবস্থা করেছে তুরস্ক সরকার।ঈদ নিয়ে আমার উচ্ছ্বাস প্রাচীনতম।
দুই মাস আগে থেকে ‘ঈদের পরিকল্পনালিপি’ টানিয়ে রেখেছি দেয়ালের দিকে। দেশ থেকে পাজামা-পাঞ্জাবিও আনিয়েছি বটে, অথচ ঈদ কাছাকাছি আসতেই যত মন খারাপি এসে চেপে বসে থাকে কাঁধে।
এ কারণেই তুরস্কের বসন্ত আমায় ভর্ৎসনা দিয়ে বলে ‘ঈদ মোবারক’।সকাল সকাল গোসল করে শরীর থেকে ঝেড়ে ফেলেছি সমস্ত অপবাদ, ভর্ৎসনা ও মন খারাপি।ঈদ উপলক্ষে এসব আতর–সুরমা গায়ে মেখে বেরিয়ে পড়েছি ইস্তাম্বুল শহরে।প্রাচীন সভ্যতার কেন্দ্র আয়া সোফিয়া মসজিদে ঈদের নামাজে অংশ নেন পৃথিবীর সমস্ত দেশের মানুষ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।