advertisement
advertisement

চট্টগ্রামে সাড়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
চট্টগ্রামে সাড়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন

চট্টগ্রামে পুলিশ বক্সের জানালার বাইরে থেকে আগুন দেয় দুর্বৃত্তরা । আজ সকালে নগরের হালিশহর থানা এলাকার বড়পোল পুলিশ বক্স থেকে তোলা

advertisement

চট্টগ্রাম নগরে সাড়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসের একটি কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে ও গতকাল বুধবার রাতে পৃথক দুই জায়গায় এ ঘটনা ঘটে। তবে আগুন দেওয়ার সময় পুলিশ বক্স ও ভূমি অফিসের ভেতরে কেউ ছিলেন না।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোর পাঁচটার দিকে হালিশহর থানা এলাকার বড়পোল পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এতে জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পুলিশ বক্সের জানালার বাইরে থেকে আগুন ধরানোর চেষ্টা করা হয়। এ সময় চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে।জানতে চাইলে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পুলিশের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর