advertisement
advertisement

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ–গুলি, একজন নিহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ২:২০ অপরাহ্ণ
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ–গুলি, একজন নিহত

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত সেলিম মোল্লার স্বজনদের আহাজারি। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে

advertisement

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিতে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম সেলিম মোল্লা (৪৬)। তিনি মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

তাঁদের মধ্যে গুলিবিদ্ধ একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নিহত সেলিমের খালাতো ভাই এবং চরডুমুরিয়া গ্রামের লোকমান মোল্লার ছেলে সবুজ মোল্লা (২৮)। এ ছাড়া আবদুর রহমান নামে চার বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে।যখন যে দল ক্ষমতায় থাকে, মোল্লাকান্দি ইউনিয়নে বসবাসকারী সেই দলের নেতারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়েন। নিজেদের সমর্থকদের নিয়ে তাঁরা সংঘর্ষে জড়ান।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলেও দুটি পক্ষ ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর