advertisement
advertisement

রোগীর চিকিৎসা করেন, এবার নদের ক্ষত সারাতে নেমে জাগালেন মানুষের বিবেক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ
রোগীর চিকিৎসা করেন, এবার নদের ক্ষত সারাতে নেমে জাগালেন মানুষের বিবেক

যশোরের ভৈরব নদে নেমে কচুরিপানা পরিষ্কার করছেন চিকিৎসক শেখ সাদিয়া মনোয়ারা ঊষা

advertisement

যশোরের দড়াটানা সেতুর নিচে নদজুড়ে কচুরিপানার সবুজ আস্তরণ। ফাঁকে ফাঁকে যতটুকু পানি দেখা যায়, তার রং কালো। শহরের মানুষের চোখেও দৃশ্যটি অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু কয়েক দিনের ছুটিতে যশোরে গিয়ে এই দৃশ্য দেখে অস্বস্তি হলো শেখ সাদিয়া মনোয়ারা ঊষার। মনে হলো, কিছু একটা করা দরকার। গত ৫ নভেম্বর ফেসবুকে কচুরিপানায় ঢেকে যাওয়া ভৈরব নদ পরিষ্কারের উদ্যোগের কথা জানিয়ে সবার পরামর্শ চাইলেন তিনি।

সেই আহ্বান থেকেই শুরু হলো যশোর শহরের প্রাণকেন্দ্রে ভৈরব নদ পরিষ্কারের অভিযান। বাঁশ, দড়ি আর আংটা নিয়ে পানিতে নেমে পড়লেন শেখ সাদিয়া। সঙ্গে যুক্ত হলেন একে একে আরও অনেকে। কয়েক দিনের চেষ্টায় নদটির একটি অংশ থেকে সরানো হলো কচুরিপানা। দৃশ্যমান হলো পানির কিছুটা অংশ। আর এই উদ্যোগের মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এল যশোরের একসময়ের গৌরব ভৈরব নদ। স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার শেখ সাদিয়ার জন্ম ও বেড়ে ওঠা যশোর শহরে।

ছোটবেলায় তিনি ভৈরব নদকে বয়ে চলতে দেখেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর