advertisement
advertisement

মেকআপ রুমে অপেক্ষা, রাতভর ঝগড়া! সত্যিই কি বিয়ে করেছিলেন মিঠুন ও শ্রীদেবী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
মেকআপ রুমে অপেক্ষা, রাতভর ঝগড়া! সত্যিই কি বিয়ে করেছিলেন মিঠুন ও শ্রীদেবী

সিনেমার দৃশ্যে শ্রীদেবী ও মিঠুন। আইএমডিবি

advertisement

বলিউডের ইতিহাসে সবচেয়ে আলোচিত অথচ অমীমাংসিত প্রেমের গল্পগুলোর একটি মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবীর সম্পর্ক। আশির দশকে তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল গোটা চলচ্চিত্রজগতে। এমনকি তাঁরা গোপনে বিয়েও করেছিলেন—এমন খবরও প্রকাশিত হয়েছিল। শোনা যায়, ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তাঁদের সম্পর্ক ছিল। কিন্তু সত্যিই কি বিয়ে করেছিলেন এই দুই তারকা? নাকি পুরোটাই ছিল বলিউডের রঙিন গুঞ্জন? এত বছর পর আবারও আলোচনায় সেই পুরোনো সম্পর্ক।

সম্প্রতি চিত্রগ্রাহক ও পরিচালক লরেন্স ডি’সুজার একটি সাক্ষাৎকার সামনে এসেছে। সিদ্ধার্থ কাননকে দেওয়া সাক্ষাৎকারে ১৯৮৯ সালের ‘গৈর কানুনি’ ছবির শুটিংয়ের স্মৃতিচারণা করেছেন তিনি। আর সেখানেই উঠে এসেছে মিঠুন ও শ্রীদেবীর ঘনিষ্ঠতার কিছু ঘটনা।লরেন্স জানান, শুটিং চলাকালে মিঠুন প্রায়ই সেটে আসতেন। কখনো শুটিং শেষ হওয়ার সময়, কখনো কাজ চলার মধ্যেই। শ্রীদেবীর সঙ্গে দেখা করার জন্য তাঁর মেকআপ রুমে অপেক্ষা করতেন।

এমনকি শুটিংয়ের মধ্যেও শ্রীদেবীকে বারবার ফোন করতেন মিঠুন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর