advertisement
advertisement

২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ণ
২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা

২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ

advertisement

প্রথম ম্যাচটা ভালো যায়নি। ৪ ওভারে খরচ করেছিলেন ৩৭ রান। তবে ইন্টারন্যাশনাল টি–টুয়েন্টি লিগে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ‘ইম্প্যাক্ট সাব’ হিসেবে মাঠে নেমে ১২ রানে ২ উইকেট নেন দুবাই ক্যাপিটালসের এই পেসার। তাঁর দলও জিতেছে ৪৫ রানে।দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে দুবাই ক্যাপিটালস করে ৭ উইকেটে ১৬৪ রান।

জবাবে ভাইপার্স ১৩ বল বাকি থাকতে গুটিয়ে যায় ১১৯ রানে। টুর্নামেন্টে এটি মোস্তাফিজদের প্রথম জয়। আগের ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৫৫ রানে হেরেছিল দুবাই ক্যাপিটালস।মোস্তাফিজ গতকাল বোলিংয়ে যান ম্যাচের পঞ্চম ওভারে। সেই ওভারে ৬ রান দিয়ে আউট করেন পাকিস্তান ওপেনার ফখর জামানকে। মোস্তাফিজের স্লোয়ারে পয়েন্টে ক্যাচ দেন ফখর। পরে আউট করেন মুজিব উর রেহমানকেও।

সব মিলিয়ে ২.৫ ওভার বোলিং করে ১২ রানে ২ উইকেট নেন মোস্তাফিজ।মোস্তাফিজের ২ উইকেট নেওয়ার দিনে দুবাই ক্যাপিটালসের সেরা বোলার আফগানিস্তানের নূর আহমেদ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর