advertisement
advertisement

ইতিবাচক উদ্যোগ, কার্যকর সংস্কারের পথে নিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
ইতিবাচক উদ্যোগ, কার্যকর সংস্কারের পথে নিন

advertisement

ব্যাংকের পরিচালনা পর্ষদে রাজনৈতিক প্রভাব ও পারিবারিক আধিপত্য কমাতে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের পরিচালক হওয়ার সুযোগ বন্ধ করা, পরিচালকদের টানা মেয়াদ কমানো এবং স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব সঠিক পদক্ষেপ। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরও উদ্যোগটিকে ইতিবাচক বলেছেন।

তাঁর এই মূল্যায়নের পাশাপাশি সংস্কারকে আরও এগিয়ে নেওয়ার সুপারিশগুলো সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। ব্যাংক খাতের সংকট কেবল অর্থের ঘাটতির নয়; এটি সুশাসন ও জবাবদিহির সংকটও। রাজনৈতিক ক্ষমতা ও ব্যবসায়িক স্বার্থ একাকার হলে আমানতকারীদের অর্থ ঝুঁকিতে পড়ে। বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংক নিয়ন্ত্রণ করে অনিয়মের অভিযোগ তারই সতর্কসংকেত।

ব্যাংকের শেয়ারধারীরা মালিকানার অধিকার ভোগ করেন, কিন্তু আমানতকারীদের অর্থ নিজেদের সম্পদ হিসেবে ব্যবহারের অধিকার তাঁদের নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর