advertisement
advertisement

শূন্য পদে নিয়োগ দিয়ে জনবলসংকট কাটান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৮:২০ পূর্বাহ্ণ
শূন্য পদে নিয়োগ দিয়ে জনবলসংকট কাটান

advertisement

প্রায় তিন বছর আগে হাসপাতালটিকে ৫০০ থেকে ১ হাজার শয্যায় উন্নীত করা হলেও অবকাঠামো ও জনবল রয়ে গেছে আগের মতোই। উল্টো আগের ধারণক্ষমতা অনুযায়ী যে জনবল প্রয়োজন ছিল, সেখানেও রয়েছে চরম অপ্রতুলতা।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই করুণ চিত্র যেন দেশের স্বাস্থ্য খাতের সামগ্রিক অব্যবস্থাপনারই প্রতিচ্ছবি।প্রয়োজনীয় অবকাঠামো ও জনবলসংকটের কারণে হাসপাতালটির যে নাজুক অবস্থা প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে, তা কোনোভাবেই কাম্য নয়। জানা যাচ্ছে, ২০২৩ সালে হাসপাতালটিকে ১ হাজার শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দেওয়া হলেও গত তিন বছরে বাড়েনি একটি শয্যাও, নিয়োগ দেওয়া হয়নি নতুন জনবল।

ফলে ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে ১ হাজার ৪২৫ জন রোগী ভর্তি থাকছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর