advertisement
advertisement

থ্যালাসেমিয়া, শ্রবণপ্রতিবন্ধিতা আর দারিদ্র্য, কিছুই দমাতে পারেনি নন্দিতাকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
থ্যালাসেমিয়া, শ্রবণপ্রতিবন্ধিতা আর দারিদ্র্য, কিছুই দমাতে পারেনি নন্দিতাকে

জন্মগত থ্যালাসেমিয়ায় আক্রান্ত নন্দিতা পাল

advertisement

থ্যালাসেমিয়া, শ্রবণপ্রতিবন্ধিতা আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন নন্দিতা পাল। বর্তমানে উন্নয়নকর্মী হিসেবে কাজ করছেন বান্দরবানে। শৈশব থেকে অসুস্থতা নিয়েও এগিয়ে চলার গল্প শোনালেন তিনিজন্মগত থ্যালাসেমিয়ায় আক্রান্ত নন্দিতা পালঅন্য শিশুরা যখন দৌড়ঝাঁপ আর খেলাধুলায় মেতে থাকত, আমি সামান্য পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়তাম।

একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর আসত, সারাক্ষণ দুর্বল থাকত শরীর। এসব উপসর্গ থেকেই মাত্র তিন বছর বয়সে ধরা পড়ে, জন্মগতভাবে আমি থ্যালাসেমিয়ায় আক্রান্ত। আমার রক্তের লোহিতকণিকা সময়ের আগেই ভেঙে যায়, তাই সারা জীবন আমাকে অন্যের রক্ত নিয়ে বাঁচতে হবে। কিন্তু শুরুতে রক্তশূন্যতা বা জন্ডিস ভেবে কবিরাজিসহ নানা অপচিকিৎসা চলেছে।

সঠিক জ্ঞানের অভাব, অসচেতনতা আর অন্ধবিশ্বাসে সাধু, কবিরাজ, পানিপড়া আর তাবিজের পেছনে অনেক সময় ও অর্থ গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর