advertisement
advertisement

জাদুর শহরে সোহেল, আমি ও আপনি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
জাদুর শহরে সোহেল, আমি ও আপনি

advertisement

সোহেল দুহাত দিয়ে নাক-মুখ চেপে ধরে বসে আছে। না, না, অন্য কারওটা না। নিজেরটাই।কী বললেন, ও ডাস্টবিনের সামনে নাকি? আরে না, ব্রো। ও আর আমি দুজন চায়ের দোকানের বেঞ্চে বসে আছি। চা আসার অপেক্ষায় গল্প করছি আর মোবাইল স্ক্রল করছি। এখন এটাই চলছে। আঙুল চলে, আলাপও চলে।এমন সময়ে ঘটল ঘটনা। হঠাৎ দেখি, সোহেল ভুরু কুঁচকে চোখের সামনে নিল মোবাইলটা। কী যেন একটা বিড়বিড় করে পড়ল। পড়া শেষ করে সন্দেহের চোখে এদিক-ওদিক তাকাল।

তারপর থেকেই নাক চেপে ধরে বসে আছে।আমার কলেজ বেলার নিষিদ্ধ নলেজ শেয়ার করা বন্ধু সোহেল। কত দিন পর দেখা। কোথায় জড়িয়ে ধরেটরে একটা হারিয়ে যাওয়া বন্ধু ফিরে পাওয়ার ফিল নেবে, তা না। নাক–মুখ চেপে বসে আছে। এ কেমন আচরণ বুঝলাম না!কী ভাবছেন, আমি ওর পাওনাদার কি না?ভুল ভাবছেন। ধার করার মতো অবস্থা অনেকবার হলেও ধার দেওয়ার মতো অবস্থা কখনো হয়নি। হবে বলে মনেও হয় না। তাই বলে দেখে ভিক্ষুকও মনে হয় না আমাকে।

আমাকে দেখে ও কেন এমন করছে, সত্যিই জানি না।কী বললেন, দাঁতব্যথা?এটা হতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর