advertisement
advertisement

খটখট শব্দ থেমে যাচ্ছে, তাঁতিরা ছুটছেন অন্য পেশায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
খটখট শব্দ থেমে যাচ্ছে, তাঁতিরা ছুটছেন অন্য পেশায়

তাঁতের সুতা গোছাচ্ছেন তাঁতি দীপ্তি রানী। সম্প্রতি ঠাকুরগাঁওয়ের ভুল্লি উপজেলার কিসমত কেশুরবাড়ি গ্রামে

advertisement

বেলা ১১টা। ঠাকুরগাঁও জেলা সদর থেকে ১৬ কিলোমিটার উত্তরে ভুল্লি উপজেলার কিসমত কেশুরবাড়ি গ্রাম।\\B \\Bএকসময় গ্রামটির পরিচিত ছিল তাঁতশিল্পের জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় প্রতিটি বাড়িতে শোনা যেত তাঁতের খটখট শব্দ। সেই শব্দে মুখর থাকত পুরো গ্রাম। এখন গ্রামজুড়ে অনেকটা নীরবতা। রাস্তাঘাটেও মানুষের চলাচল কম।গ্রামের একটি কাঁচা রাস্তার পাশে রঘুনাথের বাড়ি। বাড়ির বারান্দায় পড়ে আছে তাঁতযন্ত্র।

উঠানের এদিক-ওদিক পড়ে আছে সুতা গোছানোর চরকা। বাড়িতে কাউকে না পেয়ে পাশের বাড়ির এক নারীর কাছে তাঁর খোঁজ নিলে তিনি বললেন, ‘দাদা, তাক অ্যালা পাবেননি। মাঠত কাজ করিবা গেইছে।’ ওই নারীর দেখানো পথে প্রায় আধা কিলোমিটার এগোতেই দেখা গেল, ধান কাটছেন একদল শ্রমিক। তাঁদের মধ্যেই রয়েছেন রঘুনাথ। একসময় যাঁর জীবিকা ছিল তাঁত বোনা, এখন তাঁকে অন্যের জমিতে শ্রমিকের কাজ করতে হচ্ছে।

তাঁতের কথা তুলতেই গেয়ে উঠলেন একটি গান, ‘ওরে...তাঁতের ব্যবসা বন্ধ করিয়া/ আমরা ধরছি জন খাটিবা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর