advertisement
advertisement

আমার সবুজ পাসপোর্টটাই থাক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ণ
আমার সবুজ পাসপোর্টটাই থাক

লেখক-সাংবাদিক মনজুরুল হক

advertisement

শেষের কথা দিয়ে শুরু করি। মঞ্জু (মনজুরুল হক) জাপানে শেষনিশ্বাস ত্যাগ করল ২২ নভেম্বর বিকেলে। টেলিফোনে সর্বশেষ কথা হয়েছিল ১০ কি ১১ নভেম্বর। জাপানে তার বসবাস ছিল ১৯৯৪ সাল থেকে। প্রায় প্রতিবছরই ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে ১০-১২ দিনের জন্য ঢাকায় বেড়াতে আসত। প্রতি মাসে দুই-তিনবার টেলিফোনে কথা হতো। শেষ যেদিন কথা হয়েছিল সেদিন তিন–চার মিনিট পরে বলল যে ‘এখন রাখি’, ওর কণ্ঠস্বর দুর্বল লাগছিল।শেষের কথার শুরু বছর দশেক আগে।

মঞ্জু ঢাকায় এসেছে এবং সেই সুবাদে আমাদের স্কুলের সহপাঠী বন্ধুদের একটা নাশতার আয়োজন হয়েছিল এলিফ্যান্ট রোডের এক ক্যানটিনে। নাশতা খাওয়া শেষে মঞ্জু বলল তার একটা কথা আছে। তারপর বলল, ‘আমার প্রোস্টেট ক্যানসার হয়েছে।’ আকস্মিকতায় আমরা সবাই কমবেশি হকচকিয়ে গিয়েছিলাম।

ক্যানসার তার, কিন্তু সে যেন আমাদেরই আশ্বস্ত করার জন্য বলল যে ‘ডাক্তার বলেছে, অনেক দিন চিকিৎসা চলবে আর আপাতত ঘাবড়াবার কিছুই নেই।’ এরপরে সেদিন আড্ডাটা আর বেশি জমে নাই।এই কয়েক বছর টেলিফোনে তার সঙ্গে কথা বলার সময় ক্যানসার পর্বটা প্রায় ঊহ্য থাকত, মাঝে মাঝে খুব নির্লিপ্ত কণ্ঠে জানাত যে আগামী দিন বা পরের দিন হাসপাতালে যেতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর