advertisement
advertisement

‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল

সেদিন ভীষণ খেপে গিয়েছিলেন ইনজামাম–উল–হক

advertisement

মেগাফোনে কথাটা আবারও ভেসে এল গ্যালারি থেকে। ‘আলু... আলু...’। কখনো ‘মোটা আলু’, কখনো ‘পচা আলু’। সঙ্গে আরও কিছু কটূক্তি। টরন্টোয় তখন ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ চলছে। ‘শব্দবোমা’গুলোর লক্ষ্য ফিল্ডিংয়ে থাকা ইনজামাম-উল-হক। আগের দিনও একই শব্দ ভেসে এসেছিল। একই দর্শক। আজও থামার নাম নেই। ইনজামাম অনেকক্ষণ পাত্তা না দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এবার আর পারলেন না। ড্রেসিংরুমের দিকে তাকিয়ে ইশারা করলেন দ্বাদশ খেলোয়াড়কে।

একটু পরই দেখা গেল, সেই খেলোয়াড় হাতে একটি ব্যাট নিয়ে এগিয়ে আসছেন। ড্রেসিংরুমে থাকা ভারতীয় ক্রিকেটারদের তখন মনে প্রশ্ন—ফিল্ডিংয়ের সময় ইনজামামের ব্যাট লাগবে কেন?কয়েক মুহূর্ত পরই প্রশ্নের উত্তর মিলল। ব্যাট হাতে গ্যালারির দিকে ছুটছেন ইনজামাম। লক্ষ্য সেই মেগাফোনধারী দর্শক। একজন আন্তর্জাতিক ক্রিকেটার ব্যাট হাতে দর্শক পেটাতে গ্যালারিতে ঢুকে পড়েছেন—টরন্টোর মাঠে এমন দৃশ্য কেউ ভাবেননি।

এরপর যা ঘটেছিল, তা ভারত-পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হয়ে আছে।১৯৯৭ সালের ১৪ সেপ্টেম্বর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর