advertisement
advertisement

আবুল হাসান : স্মৃতি ও কবিতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
আবুল হাসান : স্মৃতি ও কবিতা

আবুল হাসানের (৪ আগস্ট ১৯৪৭—২৬ নভেম্বর ১৯৭৫) ছবি অবলম্বনে

advertisement

২০০৩ সালের ৫ ডিসেম্বর প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে এ লেখা প্রকাশিত হয়। এত দিন ছাপা কাগজের পাতাজুড়ে থাকা লেখাটি আবুল হাসানের মৃত্যুদিনে আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।আবুল হাসান (১৯৪৭-৭৫) আমার অনুজ-সমসাময়িক কবি। ষাটের দশকেরই। বরিশাল থেকে কবিতার চোরাটানেই ঢাকায় এসেছিল এবং তার প্রথম বইয়ের প্রথম কবিতার নামটিই আশ্চর্য—‘আবুল হাসান’।

কবিতাটির সর্বশেষ পঙ্‌ক্তিত্রয়ে যা লিখেছিল, তা কি মৃত্যুর এত বছর পরে তারই কোনো সহযাত্রীর পুনরুচ্চারণের জন্য? ‘তবে কি সে মানুষের সাথে সম্পর্কিত ছিল, কোনোদিন/ ভালোবেসেছিল সেও যুবতীর বামহাতে পাঁচটি আঙুল?/ ভালোবেসেছিল ফুল, মোমবাতি, শিরস্ত্রাণ, আলোর ইশকুল?’ হাসান বেঁচে ছিল যত দিন, দাপটে চালিয়েছিল।

পৃথিবীতে এমন কেউ কেউ থাকে, যারা কবিতা ছাড়া আর কিছু জানে না, যেমন ইংরেজি সাহিত্যে জন কিটস, বাংলা সাহিত্যে সুকান্ত ভট্টাচার্য, ফরাসি সাহিত্যে জ্যঁ আর্তুর র‍্যাঁবো, রুশ সাহিত্যে মায়াকোভস্কি, তেমনি আমাদের আবুল হাসান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর