বন্ধ হয়ে যাওয়া বেসরকারি এয়ারলাইনসগুলোর ১২টি অকেজো উড়োজাহাজ পড়ে রয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
দেশের চারটি এয়ারলাইনসের কাছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাওনা ৭ হাজার ১২৭ কোটি টাকার বেশি। এর মধ্যে ৫ হাজার ৮৬৮ কোটি ৮৫ লাখ টাকা পাওনা রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে। বাকি তিনটি বেসরকারি এয়ারলাইনসের কাছে পাওনা ১ হাজার ২৫৮ কোটি টাকার বেশি। এ তিনটি এয়ারলাইনসই এখন বন্ধ।বেবিচকের অর্থ ও হিসাব বিভাগের তৈরি একটি হিসাব বিবরণীতে এসব তথ্য উঠে এসেছে।
গত আগস্ট পর্যন্ত বিবরণীটি তৈরি করা হয়েছে। ৭ নভেম্বর স্বাক্ষরিত এক চিঠিতে চারটি দেশীয় এয়ারলাইনসের কাছে পাওনার বিস্তারিত বিবরণী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছে বেবিচক।হিসাব বিবরণী অনুযায়ী, চারটি এয়ারলাইনসের কাছে বেবিচকের মোট পাওনা ৭ হাজার ১২৭ কোটি ৯ লাখ ৪৫ হাজার ৩ টাকা।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে পাওনা ৫ হাজার ৮৬৮ কোটি ৮৫ লাখ ২ হাজার ৫৩২ টাকা।
এর মধ্যে রয়েছে মূল বিল, মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর এবং বিল পরিশোধে দেরির কারণে আরোপিত অতিরিক্ত ফি ও সারচার্জ।রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৫ হাজার ৮৬৮ কোটি ৮৫ লাখ টাকা।জবাব দিচ্ছে না বিমান বেবিচকের পাওনার বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।