advertisement
advertisement

রোজায় মাল্টা, খেজুর ও আপেলের দাম কত কমবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
রোজায় মাল্টা, খেজুর ও আপেলের দাম কত কমবে

খুচরা দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে মাল্টা স্টেশন সড়ক এলাকায়

advertisement

খেজুরের আমদানি শুল্ক ২৫ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে মোট শুল্ক-কর ৪৮ দশমিক ৭৫ থেকে কমে দাঁড়িয়েছে ২৮ দশমিক ৭৫ শতাংশ। খেজুরের ক্ষেত্রে এই সুবিধা ইতিমধ্যে কার্যকর হয়েছে, যা আগামী ১০ মার্চ পর্যন্ত বহাল থাকবে। অন্যদিকে মাল্টা ও আপেলের শুল্ক-কর ১২১ দশমিক ৭৮ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে। তবে এই সুবিধা এখনই কার্যকর হচ্ছে না।রোজার আগে খেজুর, মাল্টা ও আপেলের দাম সহনীয় রাখতে এসব ফল আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার।

নতুন এই ছাড়ে উন্নতমানের খেজুরে কেজিতে সর্বোচ্চ ১০১ টাকা এবং মাল্টা ও আপেলে প্রায় ৫৩ টাকা শুল্ক-কর সাশ্রয় হবে। তবে আমদানিতে এই সাশ্রয়ের পুরোটা ভোক্তারা পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।শুল্ক-করের আগের ও নতুন হার এবং কাস্টমসের শুল্কায়ন মূল্য বিশ্লেষণ করে দেখা যায়, সবচেয়ে বেশি সুবিধা মিলবে উন্নতমানের খেজুর আমদানিতে। মান ও ধরনভেদে প্রতি কেজি খেজুরে ১৭ থেকে ১০১ টাকা পর্যন্ত শুল্ক-কর কমছে।

অন্যদিকে মাল্টা ও আপেলে শুল্ক-কর কমছে প্রায় অর্ধেক।পবিত্র রমজান উপলক্ষে ১৫ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে খেজুর, মাল্টা ও আপেলের শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর