ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ৪৫তম জন্মদিনের অনুষ্ঠান শেষে হলিউডের শীর্ষ কর্মকর্তা আর্থার ক্রিমের ম্যানহাটানের বাসায় মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির (ডানে) সঙ্গে মেরিলিন মনরো। বাঁয়ে দাঁড়িয়ে অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ কেনেডি। নিউইয়র্ক, ১৯ মে ১৯৬২
এফবিআইয়ের ফাইল, সিনেটের তদন্ত, দেহরক্ষীদের স্মৃতি আর কয়েকজন নারীর বয়ান পাশাপাশি রাখলে জন এফ কেনেডির জীবনের এমন একটা অধ্যায় উঠে আসে, যা তাঁর ঝকঝকে ভাবমূর্তির সঙ্গে মেলে না। কিছু ঘটনা প্রমাণিত, কিছু শুধুই দাবি। তাঁর ব্যক্তিজীবনের এই দিক নিয়ে এ লেখা।১৯৬২ সালের ১৯ মে রাত। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন ফিটজেরাল্ড কেনেডির ৪৫তম জন্মদিনের অনুষ্ঠানে।
মঞ্চে একে একে উঠছেন জ্যাক বেনি, এলা ফিটজেরাল্ড, মারিয়া কালাস, হেনরি ফন্ডা। তারপর হঠাৎ নিভে গেল সব আলো। অন্ধকারে একটা স্পটলাইট গিয়ে পড়ল মেরিলিন মনরোর ওপর, হলিউডের সবচেয়ে আলোচিত অভিনেত্রী। গায়ে ত্বকের রঙের আঁটসাঁট পোশাক। সেই রাতে লাইফ ম্যাগাজিনের ফটোগ্রাফার বিল রে পরে বলেছেন, মনরো গান ধরার আগে গোটা হল যেন দম বন্ধ করে ছিল।মনরো গাইলেন ‘হ্যাপি বার্থডে, মিস্টার প্রেসিডেন্ট’, ফিসফিসে, প্রায় আদুরে গলায়।
গান শেষ হলে মঞ্চে উঠে কেনেডি হেসে বললেন, এমন মিষ্টি ও নির্মল জন্মদিনের গান শোনার পর তিনি রাজনীতি থেকে অবসর নিতে পারেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।