advertisement
advertisement

ঋষভ পন্তের গাড়ি আটকালেন ভক্ত, পিটুনিতে খুশি সবাই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ
ঋষভ পন্তের গাড়ি আটকালেন ভক্ত, পিটুনিতে খুশি সবাই

ভারতের উইকেটকিপার–ব্যাটসম্যান ঋষভ পন্ত

advertisement

ক্রাইস্টচার্চের রাস্তায় বৈদ্যুতিক বাইকে ঘুরছিলেন এক তরুণ। গায়ে নীল ট্র্যাকস্যুট। কে তিনি? ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত। হঠাৎ তাঁকে থামালেন আরেক ক্রিকেটার। তিনি পন্তের মতো পেশাদার ক্রিকেটার নন। তবে ক্রিকেট খেলেন।কথা হলো। ছবিও তোলা হলো। তারপর এল অনুরোধ, ‘আমাদের সঙ্গে খেলবেন?’ পন্তও রাজি হয়ে গেলেন।

কাল শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে পন্ত ব্যাটিং অনুশীলনটা সেরেছেন তাঁদের সঙ্গেই।টুর্নামেন্টের নাম ছিল নাম ‘লাস্ট ম্যান স্ট্যান্ডস’ (অপেশাদার ক্রিকেট লিগ)। মাঠ ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্ক। হ্যাগলি ওভাল নয়। ওভালে পন্ত এই সপ্তাহে ভারতের সাদা পোশাকে নামবেন। তবে পার্কে নেমেছিলেন নীল ট্র্যাকস্যুটে।পুরো গল্পটা শোনা যাক ওপেন হাউস সুইংগার্সের খেলোয়াড় মোহাম্মদ সাফির মুখে।

ওপেন হাউস সুইংগার্সের হয়ে খেলেছেন পন্ত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর