advertisement
advertisement

মধ্যবিত্তের নিজের বাড়ির স্বপ্ন কোথায় আটকায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
মধ্যবিত্তের নিজের বাড়ির স্বপ্ন কোথায় আটকায়

বাড়ি কেনার প্রস্তুতি শুধু ডাউন পেমেন্টের অর্থ জমা করার মধ্যে সীমাবদ্ধ নয়। নিয়মিত আয়ের একটি অংশ দীর্ঘ মেয়াদে সঞ্চয় করা, জরুরি প্রয়োজনের জন্য আলাদা অর্থ রাখা এবং অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করাও গুরুত্বপূর্ণ

advertisement

মধ্যবিত্তদের জীবন মানেই নানা ধরনের প্রশ্ন আর টানাপোড়েন। সমাজের অর্থনৈতিক জাঁতাকলে জীবনের বড় একটি সময় পার করতে হয় তাদের। এর মধ্যেই যখন নিজের স্বপ্নের একটি বাড়ি বা ফ্ল্যাটের কথা আসে, তা যেন অনেকটা সাদা–কালো ক্যানভাসে রঙিন স্বপ্ন আঁকার মতো। নিজের একটি বাড়ি বা ফ্ল্যাট মধ্যবিত্ত পরিবারের কাছে শুধু সম্পত্তি নয়; এটি দীর্ঘদিনের সঞ্চয়ের ফল, পরিবারের নিরাপত্তার প্রতীক, যা ধীরে ধীরে সময়ের সঙ্গে গড়ে ওঠে।

তবে এই স্বপ্ন বাস্তবায়নের কোনো একক বা নির্দিষ্ট পথ নেই। বাড়ি কেনার সিদ্ধান্ত নির্ভর করে পরিবারের আয়, সঞ্চয়ের পরিমাণ, নিয়মিত ব্যয়, সম্পত্তির মূল্য, ঋণ গ্রহণের সক্ষমতা এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনার ওপর।

তাই শুধু বর্তমান আয়ের ভিত্তিতে নয়; বরং দীর্ঘমেয়াদি আর্থিক বাস্তবতা ও স্থিতিশীলতা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।বাড়ি কেনার পরিকল্পনায় মূল্যস্ফীতির প্রভাববর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, শিক্ষা, চিকিৎসা এবং জীবনযাত্রার অন্যান্য ব্যয় বাড়ায় মধ্যবিত্ত পরিবারের সঞ্চয়ের সক্ষমতার ওপর চাপ তৈরি হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর