advertisement
advertisement

ক্যাম্পাস ফ্যাশন থেকে পাওয়ার ড্রেসিং, ৪ লুকে শানায়ার নতুন চমক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
ক্যাম্পাস ফ্যাশন থেকে পাওয়ার ড্রেসিং, ৪ লুকে শানায়ার নতুন চমক

advertisement

স্কুলের পোশাক, টাই আর ব্লেজারে ক্যাম্পাস ফ্যাশনের নতুন রূপ তুলে ধরেছেন বলিউড অভিনেত্রী শানায়া কাপুর। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার: আফটার ডার্ক’ সিরিজের প্রচারণায় চার ভিন্ন লুকে প্রিপি, গ্ল্যামারাস ও ক্যাজুয়াল সাজে নজর কেড়েছেন তিনি।বলিউডের নবীন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় শানায়া কাপুর। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও নিজের স্বতন্ত্রতা তুলে ধরছেন তিনি।

পশ্চিমা পোশাক থেকে শুরু করে ঐতিহ্যবাহী সাজ—বিভিন্ন ধরনের লুকেই সাবলীল শানায়া। এরই মধ্যে ২০২৬ সালের রহস্য-রোমাঞ্চধর্মী সিরিজ ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার: আফটার ডার্ক’-এর প্রচারণার অংশ হিসেবে বেশ কিছু ছবি শেয়ার করেছেন শানায়া। সিরিজটির গল্পের প্রেক্ষাপট কাল্পনিক ‘সেন্ট তেরেসা হেরিটেজ স্কুল’।এতে আয়েশা মালিক ও অদিতি—দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সিরিজটির আবহের সঙ্গে মিল রেখে ফটোশুটে বেছে নেওয়া হয়েছে ক্যাম্পাস ও স্কুল ইউনিফর্ম-অনুপ্রাণিত পোশাক।মেথড ড্রেসিংয়ের এই আয়োজনে পরিচিত স্কুল পোশাকের ধরনকে আধুনিক, ফ্যাশনেবল ও রহস্যময় রূপে তুলে ধরেছেন শানায়া।পাওয়ার ড্রেসিংয়ে গ্ল্যামারের ছোঁয়াপ্রিমিয়ারে তাঁর পরনে ছিল নিখুঁত কাটের নেভি ব্লু পিন স্ট্রাইপ স্যুট।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর