‘ব্যাচেলর পয়েন্ট’-এর পোস্টার অবলম্বনে
সংলাপ, অঙ্গভঙ্গি আর উদ্ভট সব কর্মকাণ্ডে দর্শকদের হাসির খোরাক জুগিয়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসা কয়েকজন তরুণের ব্যাচেলর জীবনকে কেন্দ্র করে নির্মিত এ ধারাবাহিক এখন পঞ্চম সিজনের শেষ প্রান্তে।
দীর্ঘ পথচলায় নাটকটির চরিত্রগুলো শুধু পর্দায় সীমাবদ্ধ থাকেনি; তাদের সংলাপ, ভাষাভঙ্গি ও আচরণ জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে তরুণদের দৈনন্দিন আড্ডায়। কিন্তু হাসির এ বিপুল আয়োজনের আড়ালে কী ধরনের সামাজিক বাস্তবতা নির্মিত হচ্ছে? নারীর উপস্থাপনে কেন বারবার ফিরে আসছে প্রেম, প্রতারণা, গ্ল্যামার আর পুরুষনির্ভরতার চেনা ছক?
অন্যদিকে পুরুষ চরিত্রগুলোর কর্তৃত্বপরায়ণতা, আক্রমণাত্মক ভাষা, অন্যকে হেয় করার প্রবণতা কিংবা অশালীন অঙ্গভঙ্গি যখন হাস্যরসের উপাদান হয়ে ওঠে, তখন কি তা নিছক বিনোদনেই সীমাবদ্ধ থাকে?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।