বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডলফিন কার সঙ্গে মিশবে এবং কত বড় দলে থাকবে, সে বিষয়ে বেশি বাছবিচার করতে শুরু করে
বন্ধুদের সঙ্গে সময় কাটানো শুধু মানুষের জীবনকেই আনন্দময় করে না, দীর্ঘায়ু হতেও সাহায্য করতে পারে ডলফিনকে। যেসব ডলফিনের সামাজিক সম্পর্ক দৃঢ় ও দীর্ঘস্থায়ী, তাদের আয়ুও তুলনামূলক বেশি। অস্ট্রেলিয়ার গবেষকদের নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।পশ্চিম অস্ট্রেলিয়ার শার্ক বে এলাকায় প্রায় ৪০ বছর ধরে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
তাঁদের গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী পিএলওএস বায়োলজিতে।গবেষণার আওতায় ছিল ইন্দো-প্যাসিফিক বোতলনাক ডলফিন। এ প্রজাতির ডলফিন ৫০ বছরের বেশি বাঁচতে পারে। তাদের সামাজিক জীবনও বেশ জটিল। জীবনের বিভিন্ন পর্যায়ে বোতলনাক ডলফিনের দলবদ্ধ থাকার ধরন বদলায়। শৈশব ও তরুণ বয়সে দলের আকার বাড়ে।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা তুলনামূলক ছোট ও পরিচিত সামাজিক গোষ্ঠীর প্রতি বেশি আগ্রহী হয়ে ওঠে।গবেষণার প্রধান লেখক কেলি মিহান বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডলফিনরা কার সঙ্গে মিশবে এবং কত বড় দলে থাকবে, সে বিষয়ে বেশি বাছবিচার করতে শুরু করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।