advertisement
advertisement

আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও

আর্লিং হলান্ড

advertisement

নিজের নামটা মানুষের কাছে পরিচয়ের সবচেয়ে বড় অবলম্বন। কিন্তু নিজের নামের ওপরই যদি অন্য কেউ মালিকানা দাবি করে বসেন, তখন কেমন লাগে? এর উত্তর দিতে পারবেন আর্লিং হলান্ড।ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকারকে নিয়ে ফুটবল–দুনিয়ায় আলোচনা কম হয় না। গোলের পর গোল করে তিনি নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। কিন্তু এবার মাঠের বাইরের এক অদ্ভুত ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন হলান্ড।

নিজের পদবি ‘হলান্ড’ বাণিজ্যিকভাবে ব্যবহারের অধিকার পেতে তাঁকে লড়তে হচ্ছে এক পোলিশ ইলেকট্রিশিয়ানের সঙ্গে!ঘটনার শুরু ২০২৩ সালে। নিজের নামে একটি ব্র্যান্ড চালু করার পরিকল্পনা থেকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ‘হলান্ড’ নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধনের উদ্যোগ নেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। কিন্তু খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁর আগেই নামটি নিজের করে নিয়েছেন পোল্যান্ডের এক ইলেকট্রিশিয়ান। তাঁর নাম মাইকেল ওয়াঁস।

শুধু একটি বা দুটি পণ্যের জন্য নয়, ওয়াঁস ইউরোপীয় ইউনিয়নে ‘হলান্ড’ নামটি নিবন্ধন করেছিলেন ১৬টি পণ্যশ্রেণিতে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর