উন্নত মানের ডেনিম কাপড় (জিনস) তৈরিতে বড় বিনিয়োগে যাচ্ছে দেশীয় কোম্পানি ডিবিএল গ্রুপ। তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিংয়ের সঙ্গে যৌথভাবে এই কারখানা করবে ডিবিএল। এ জন্য ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৫ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় পৌনে চার হাজার কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যৌথ বিনিয়োগে গড়ে তোলা এই কারখানার ৫১ শতাংশ মালিকানা থাকবে ডিবিএলের হাতে। আর ৪৯ শতাংশ মালিকানা থাকবে তুরস্কের সানকো হোল্ডিংয়ের ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান ইসকোর হাতে। মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে হবে এই কারখানা।
প্রায় ৮০ একর জমির ওপর আধুনিক এই কারখানা গড়ে তোলা হবে বলে সূত্রটি জানায়।ডিবিএল গ্রুপ সূত্রে জানা যায়, কারখানায় উৎপাদন শুরু হলে সেখানে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের কর্মসংস্থান হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।