advertisement
advertisement

রূপা বিশ্বাসের ৪৪ বছর আগের ‘ফ্লপ’ গানটি জিটিএ সিক্সে জায়গা পেল যেভাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ণ
রূপা বিশ্বাসের ৪৪ বছর আগের ‘ফ্লপ’ গানটি জিটিএ সিক্সে জায়গা পেল যেভাবে

রূপা বিশ্বাস আজ শনিবার ডিসকো জ্যাজ গ্র্যান্ড থেফট অটো সিক্স

advertisement

গাড়ি চালিয়ে ভাইস সিটির রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন গ্র্যান্ড থেফট অটো সিক্সের গেমাররা। হঠাৎ গাড়ির রেডিওতে বেজে উঠল বাংলা গান ‘আজ শনিবার’। ৪৪ বছর আগের ‘ফ্লপ’ গানটি আজ অনেকের মুখে মুখে। কীভাবে ফিরল সেই গান? গ্র্যান্ড থেফট অটো সিক্সের রেডিওতে বাজছে রূপা বিশ্বাসের গান ‘আজ শনিবার’গাড়ি চালিয়ে ভাইস সিটির রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন গ্র্যান্ড থেফট অটো সিক্সের গেমাররা। হঠাৎ গাড়ির রেডিওতে বেজে উঠল বাংলা গান ‘আজ শনিবার’।

বিশ্বখ্যাত সব সংগীতশিল্পীর গানের ভিড়ে জায়গা করে নিয়েছে আশির দশকে প্রায় হারিয়ে যাওয়া একটি বাংলা গান। গানটির শিল্পী কলকাতার রূপা বিশ্বাস। অথচ ৪৪ বছর আগে গানটি প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে তেমন কোনো সাড়া পাননি তিনি। হতাশ হয়ে নিজের গানের ক্যাসেট তুলে রেখেছিলেন বাড়ির চিলেকোঠায়।দীর্ঘ ১৩ বছর প্রতীক্ষার পর ১৯ নভেম্বর মুক্তি পেয়েছে গ্র্যান্ড থেফট অটো সিক্স বা জিটিএ সিক্স।

রকস্টার গেমসের বহুল প্রতীক্ষিত এই ভিডিও গেমের নানা অনুষঙ্গ এখন আলোচনায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর