advertisement
advertisement

এক দিন কমার পর আবার বাড়ল সোনার দাম, আজ ভরিতে ১০৫০ টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
এক দিন কমার পর আবার বাড়ল সোনার দাম, আজ ভরিতে ১০৫০ টাকা

সোনা

advertisement

মাঝে এক দিন দাম কমার পর আজ বৃহস্পতিবার দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। নতুন দাম হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। গতকাল বুধবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৮৫৭ টাকা কমেছিল। এর আগের দুই দিনে দেশের বাজারে সোনার দাম বেড়েছিল সর্বোচ্চ ৪ হাজার ৭২৪ টাকা।চলতি সপ্তাহে সোনার দাম একাধিকবার বাড়লেও সামগ্রিকভাবে বাজার নিম্নমুখী।

গত সপ্তাহে টানা কয়েক দফায় সোনার দাম কমেছে। ফলে গত শনিবার প্রায় ১৩ মাস পর সোনার দাম ভরিপ্রতি ২ লাখ টাকার নিচে নেমে আসে। সেদিন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। সব মিলিয়ে টানা কয়েক দফায় দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩৪ হাজার ৬৯০ টাকা কমেছে। এরপর কোনো দিন দাম বেড়েছে, আবার কোনো দিন কমেছে।

অর্থাৎ সোনার বাজারে একধরনের অস্থিরতা বিরাজ করছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার সোনার নতুন দাম নির্ধারণ করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর