advertisement
advertisement

যুক্তরাষ্ট্রের শুল্কনীতি বাংলাদেশের অর্থনীতির জন্য কী ঝুঁকি তৈরি করছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের শুল্কনীতি বাংলাদেশের অর্থনীতির জন্য কী ঝুঁকি তৈরি করছে

যুক্তরাষ্ট্র নতুন করে বাংলাদেশের পণ্য রপ্তানির ওপর শুল্ক আরোপ করতে চায়

advertisement

যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্য রপ্তানির ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে। ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় এই উদ্যোগের পক্ষে ওয়াশিংটনের যুক্তি হলো, বাংলাদেশের শিল্পনীতি, রপ্তানি প্রণোদনা, উৎপাদন সক্ষমতা ও শ্রমমান আন্তর্জাতিক প্রতিযোগিতাকে প্রভাবিত করছে এবং মার্কিন উৎপাদকদের অসুবিধায় ফেলছে।

তবে এ ধরনের পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।বাংলাদেশের শিল্প সম্প্রসারণ ও রপ্তানি প্রবৃদ্ধি মূলত দেশের উন্নয়নের কৌশল, তুলনামূলক সুবিধা এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থায় অংশগ্রহণের ফল। রপ্তানি প্রণোদনা কিংবা উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করলেই তা অন্যায্য বাণিজ্যচর্চার প্রমাণ হয়ে যায় না।

একটি উন্নয়নশীল দেশের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে একটি শিল্পোন্নত দেশের অভ্যন্তরীণ শিল্পকে সুরক্ষা দেওয়ার উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্যে ন্যায্যতা এবং নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থার নীতির সঙ্গেও সাংঘর্ষিক কি না, সে প্রশ্ন তৈরি করে।শুল্ক নিয়ে ট্রাম্পের ছিনিমিনি রুখতে এখনই যা জরুরিযুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক: সামনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও যা ভাবা দরকার যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ বিশ্ববাণিজ্যে একতরফা এবং নীতিবিরোধী পদক্ষেপের প্রবণতাকে আরও স্পষ্ট করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর