advertisement
advertisement

সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

advertisement

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন বিভিন্ন এলাকায় খালি থাকা বাসা ও ফ্ল্যাট অনলাইন পদ্ধতিতে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।এ লক্ষ্যে ১৯ নভেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তর।

আগ্রহী কর্মকর্তা-কর্মচারীরা ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত যোগ্যতা ও প্রাধিকার অনুযায়ী বিভিন্ন শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হবে।

আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে।বিজ্ঞপ্তি অনুযায়ী, পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী যাঁদের মূল বেতন কমপক্ষে ৪৬ হাজার ৯৭০ টাকা) জন্য ‘এফ’ শ্রেণির বাসা বরাদ্দের সুযোগ রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর