advertisement
advertisement

ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই দাবি কতটা সত্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই দাবি কতটা সত্য

মহড়ার অংশ হিসেবে মাঝআকাশে দুটি রুশ মিগ–৩১ যুদ্ধবিমান

advertisement

রাশিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। এতে পাঁচটি রুশ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৩০০ কিলোমিটার (প্রায় ১৮৫ মাইল) পূর্বের সাভাসলেইকা বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্ত পাঁচটি রুশ যুদ্ধবিমানের মধ্যে তিনটি মিগ–৩১ ও দুটি সু–৩৪এস মডেলের বলে দাবি ইউক্রেনের জেনারেল স্টাফের। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো যাচাই করা হচ্ছে।

তবে ‘আরও ভালো খবর আসতে পারে’ বলেও আভাস দিয়েছেন তিনি। রাশিয়ার বিমানঘাঁটিতে হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা জানায়নি কিয়েভ। রাশিয়া বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।ইউক্রেন যুদ্ধে ১ হাজারের বেশি রুশ আত্মহত্যা করেছেন: ফাঁস হওয়া নথিতে দাবিসাভাসলেইকা বিমানঘাঁটি রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলে অবস্থিত। কয়েক বছর ধরে বিভিন্ন সময় এ বিমানঘাঁটি ইউক্রেনের হামলার শিকার হয়েছে।

এ ঘাঁটিতে এমন সব যুদ্ধবিমান রয়েছে, যেগুলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও গ্লাইড বোমা ছুড়তে ব্যবহার করে রাশিয়া।বিশেষ করে রুশ মিগ-৩১ যুদ্ধবিমান উড়ান দিলে ইউক্রেনে সতর্কতা জারি করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর