advertisement
advertisement

দুর্ঘটনায় ট্রাকে আটকে পড়া চালক ও সহকারীকে যেভাবে জীবিত উদ্ধার করা হলো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
দুর্ঘটনায় ট্রাকে আটকে পড়া চালক ও সহকারীকে যেভাবে জীবিত উদ্ধার করা হলো

দুর্ঘটনাকবলিত ট্রাক থেকে আহত চালককে উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বুধবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

advertisement

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার পর টিনবোঝাই একটি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে ভেতরে আটকা পড়েন চালক ও তাঁর সহকারী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে তাঁদের উদ্ধার করেন।গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহত দুজন হলেন ট্রাকচালক মিন্টু মণ্ডল (৪৫) ও তাঁর সহকারী ফয়সাল (২৫)।

তাঁদের বাড়ি ফরিদপুরের কোতোয়ালি এলাকায়।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি চট্টগ্রাম থেকে টিন বোঝাই করে যশোরের উদ্দেশে যাচ্ছিল। পথে বালুয়াকান্দি এলাকায় ঢাকামুখী লেনে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় একটি গাড়ির পেছনে ধাক্কা দিয়ে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ও তাঁর সহকারী ভেতরে আটকা পড়েন।মুহাম্মদ সফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে ওই দুজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর