advertisement
advertisement

বিজ্ঞানী জগদীশ বসুর রহস্যময় সেই লোহার সিন্দুক খোলা হবে ৮৯ বছর পর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
বিজ্ঞানী জগদীশ বসুর রহস্যময় সেই লোহার সিন্দুক খোলা হবে ৮৯ বছর পর

বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর রেখে যাওয়া সেই সিন্দুক

advertisement

বিশ্বখ্যাত বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন ভারতের ঝাড়খন্ড রাজ্যের গিরিডিতে। এখানে যে বাড়িটিতে তিনি থাকতেন তা আজও আছে। সেই বাড়িতে রয়েছে জগদীশ চন্দ্রের ব্যবহৃত একটি লোহার সিন্দুক। জগদীশ চন্দ্রের মৃত্যুর পর সিন্দুকটি খোলার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি সিন্দুকের চাবি। আর কেউ সাহস করে খোলেওনি সিন্দুকটি।

সিন্দুকটি খোলার জন্য গিরিডির বিজ্ঞানমনস্ক মানুষ দাবি জানালেও প্রশাসন এই সিন্দুক খুলতে পারেনি।তবে এবার সেই সিন্দুকটি খোলার অনুমতি দিয়েছেন ঝাড়খন্ডের হাইকোর্ট।গিরিডির ‘শান্তি নিবাস’ নামের বাড়িটিতে ৮৯ বছর আগে মারা যান এই বিজ্ঞানী। এত বছরে সিন্দুকটি এক রহস্য সৃষ্টি করে আছে।এর আগে ২০০২ সালে এই সিন্দুকটি খোলার উদ্যোগ নেয় গিরিডির জেলা প্রশাসন।

তখন সিদ্ধান্ত হয় প্রখ্যাত বিজ্ঞানী ও রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের উপস্থিতিতে খোলা হবে সেই সিন্দুক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর