advertisement
advertisement

লিপস্টিক সূচকের দিন শেষ, এবার নজর রাখুন স্পা সূচকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
লিপস্টিক সূচকের দিন শেষ, এবার নজর রাখুন স্পা সূচকে

advertisement

পঁচিশ বছর আগে, প্রসাধনসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান এস্টে লডারের তৎকালীন চেয়ারম্যান লিওনার্ড এ. লডার একটি বিষয় লক্ষ করেন। তিনি এর নাম দেন ‘লিপস্টিক ইফেক্ট’। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। বিশ্ব অর্থনীতিও বড় ধাক্কা খায়। লডার লক্ষ করেন, উদ্বিগ্ন নারী ক্রেতারা খাবার থেকে শুরু করে ভ্রমণ—নানা খাতে খরচ কমাচ্ছেন।

কিন্তু মন ভালো করার জন্য ছোট ও তুলনামূলক সস্তা একটি পণ্য কিনছেন বেশি, লিপস্টিক। বিশ্লেষকেরা তখন ধারণা করেছিলেন, ‘লিপস্টিক ইনডেক্স’ বা লিপস্টিক বিক্রির হিসাব দিয়ে অর্থনীতিতে মন্দার পূর্বাভাস পাওয়া যেতে পারে।অর্থনীতি ভালো থাকলে নারীরা খাটো স্কার্ট পরতে পছন্দ করেন।

কেন্দ্রীয় ব্যাংকার, ফেডের সাবেক চেয়্যারম্যান অ্যালান গ্রিনস্প্যান জনপ্রিয় করেছিলেন আরেকটি ধারণা, অর্থনৈতিক মন্দার সময় পুরুষদের অন্তর্বাসের বিক্রি দ্রুত কমে যায়।অর্থনীতি ভালো থাকলে নারীরা খাটো স্কার্ট পরতে পছন্দ করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর