advertisement
advertisement

কেন নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা প্রত্যাহার চাইছেন বিচারকেরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
কেন নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা প্রত্যাহার চাইছেন বিচারকেরা

নেসেটে ইসরায়েলের ২৬তম পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১০ নভেম্বর ২০২৬

advertisement

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে হওয়া মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির কয়েকজন বিচারক। এতে রাজনৈতিকভাবে টিকে থাকার লড়াইয়ে থাকা নেতানিয়াহু কিছুটা স্বস্তি পেতে পারেন। বিচারকেরা অ্যাটর্নি জেনারেলকে বলেছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে চলা তিনটি মামলার প্রথমটিতে তাঁকে দোষী সাব্যস্ত করার সম্ভাবনা খুবই কম।

এ মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ, ইতিবাচক খবর প্রকাশের বিনিময়ে তিনি একটি সংবাদমাধ্যমকে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা দিয়েছিলেন। দুর্নীতির দ্বিতীয় মামলায় নেতানিয়াহুর কর্মকাণ্ড আদৌ অপরাধমূলক ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারকেরা। আর তৃতীয় মামলায় তাঁরা সরকারি কৌঁসুলিদের সমঝোতার মাধ্যমে মামলা নিষ্পত্তির উদ্যোগ নিতে বলেছেন।নেতানিয়াহু বরাবরই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।

গতকাল বুধবার তিনি বিচারপ্রক্রিয়া ‘অবিলম্বে’ বন্ধ করার আহ্বান জানান।টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আমাকে, আমার পরিবারকে, আমার ছেলেকে ১০ বছর ধরে ভয়াবহ দুর্ভোগ পোহাতে হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর