গতকাল ২৫ নভেম্বর ৬০ বছর পূর্ণ করেছেন পর্দার কপিলা, রূপা গাঙ্গুলী
গতকাল ২৫ নভেম্বর ৬০ বছর পূর্ণ করেছেন পর্দার কপিলা, রূপা গাঙ্গুলী‘হাসলা যে মাঝি?’ কুবের ফেসবুক চ্যাটে একটা হাসির ইমোজি পাঠাতেই কপিলার এই প্রশ্ন। দৃশ্যটির জন্য ‘পদ্মা নদীর মাঝি’ ছবিতে খুঁজে লাভ নেই।
প্রথম আলোয় প্রকাশিত ‘পদ্মা নদীর বোটম্যান ২০২১’শীর্ষক এক রম্যরচনায় কল্পনা করা হয়েছিল, কুবের-কপিলার হাতে স্মার্টফোন থাকলে তাঁদের প্রেমটা কেমন হতো।বাংলাদেশের ফেসবুকে কপিলাকে নিয়ে মিম বানানোর ধরনটাও এমন, নানা ঘটনার সঙ্গে মিলিয়ে তাঁর ছবিতে বসিয়ে দেওয়া হয় নতুন সংলাপ। ধরা যাক, বন্ধুরা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা ফেসবুকে জানালেন।
সঙ্গে যেতে চান এমন একজন কপিলার একটা স্থিরচিত্র শেয়ার করে লিখে দিলেন, ‘আমারে নিবা মাঝি লগে?’ নতুন কোনো রেস্তোরাঁর খাবার নিয়ে হইচই শুরু হলে সেই একই ছবিতে কপিলার আবদার, ‘আমারে একদিন খাওয়াইবা, মাঝি?’ তেলের দাম বাড়লে তাঁর মুখে বসতে পারে সংসারের হিসাব, ‘এই দামে ইলিশ ভাজবা কী দিয়া, মাঝি?’ আর সোনার দাম বাড়ার খবরে সেই চাহনির সঙ্গে মানিয়ে যায় আরেক খোঁচা, ‘এখনো বলবা, সোনার দুল কিনা দিবা, মাঝি?’ছবিটা সেই এক, কপিলার চাহনিও বদলায় না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।