advertisement
advertisement

ঢাকা উড়ালসড়কের কাজ ৮১% শেষ, শিগগিরই পান্থকুঞ্জ র‍্যাম্প চালুর সম্ভাবনা, কমলাপুর পর্যন্ত জুনে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
ঢাকা উড়ালসড়কের কাজ ৮১% শেষ, শিগগিরই পান্থকুঞ্জ র‍্যাম্প চালুর সম্ভাবনা, কমলাপুর পর্যন্ত জুনে

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। রাজধানীর কাওরান বাজার এলাকায়

advertisement

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (উড়ালসড়ক) ৮১ শতাংশ কাজ শেষ।

আংশিকভাবে চালু এই উড়ালসড়ক ইতিমধ্যে রাজধানীতে চলাচল অনেকটা সহজ করেছে।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) বলছে, উড়ালসড়ক পুরোটা চালু হলে এক টানে গাড়ি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রাবাড়ীর কুতুবখালী, কমলাপুর, মগবাজারসহ বিভিন্ন এলাকায় যাওয়া-আসা করতে পারবে।ঢাকা শহরের যানজট নিরসনের লক্ষ্যে বিমানবন্দরের দক্ষিণে কাওলা হতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এই উড়ালসড়ক নির্মাণ করা হচ্ছে।উড়ালসড়কটির কাওলা প্রান্ত থেকে ফার্মগেট পর্যন্ত অংশ ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর ও এফডিসি রেলগেটসংলগ্ন ডাউন র‍্যাম্প ২০২৪ সালের ২০ মার্চ যানবাহন চলাচলের জন্য চালু করা হয়।এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি ও বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) নেওয়া বড় প্রকল্প।

রাজধানীর কাওরান বাজার এলাকায়২৫ নভেম্বর সোনারগাঁও লিংক রোড এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জায়গায় গিয়ে দেখা যায়, কাজ চলছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর