advertisement
advertisement

মজুরি নির্ধারণে টেকসই সমাধান হলো না 


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৮:০৯ পূর্বাহ্ণ
মজুরি নির্ধারণে টেকসই সমাধান হলো না 

সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ

advertisement

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের সুপারিশ করার ক্ষেত্রে আরও ভালো কিছু করার সুযোগ ছিল। মজুরি নির্ধারণ করতে গেলে যে ধরনের বস্তুনিষ্ঠ ও যৌক্তিক বিশ্লেষণ প্রয়োজন, তড়িঘড়ির কারণে এবার সেটি হয়নি। মজুরি নির্ধারণ কোনো আবেগের বিষয় নয়। আরও সময় নিয়ে বিশ্লেষণ করে মজুরির সুপারিশ করা উচিত ছিল।

এবার মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকেরা বর্তমানে কত টাকা পান, সেখান থেকে কতটা বাড়ানো যায় এবং ছোট ও দুর্বল কারখানাগুলোর মজুরি দেওয়ার সক্ষমতা কতটুকু—এসব বিষয়কে ভিত্তি হিসেবে ধরা হয়েছে। আমার দৃষ্টিতে এটি মজুরি নির্ধারণের যৌক্তিক ভিত্তি হতে পারে না। দেশের আইন ও সংবিধানের আলোকে নিম্নতম মজুরি নির্ধারণের ভিত্তি হওয়া উচিত শ্রমিকের জীবনযাত্রার ব্যয় ও জীবনমান। এরপর অবশ্যই শিল্পের সক্ষমতা বিশ্লেষণ করতে হবে।

তবে সেটি হবে দ্বিতীয় ধাপ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর