advertisement
advertisement

‘হুয়াং ফিরলেন সিইও পদে, বৈভব সূর্যবংশীর ব্যাটেও ফিরল এআই চিপ’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৮:০৮ পূর্বাহ্ণ
‘হুয়াং ফিরলেন সিইও পদে, বৈভব সূর্যবংশীর ব্যাটেও ফিরল এআই চিপ’

ডাবল সেঞ্চুরি করেছেন সূর্যবংশী

advertisement

বয়স মাত্র ১৫। এ বয়সেই মাঠে কী কী করতে পারেন, তা আর নতুন করে বলার দরকার নেই। গত পরশু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ২০৪ রানের ইনিংসেই সব স্পষ্ট।

এমন অবিশ্বাস্য ব্যাটিং দেখে আইসল্যান্ড ক্রিকেট যেন একটাই ব্যাখ্যা খুঁজে পেয়েছে—বৈভব সূর্যবংশীর ব্যাটে নিশ্চয়ই বসানো হয়েছে এনভিডিয়ার এআই চিপ!আইসল্যান্ড ক্রিকেট বোর্ডের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট নিয়মিতই ক্রিকেটপ্রেমীদের মন জয় করছে মজার সব পোস্ট দিয়ে। এবার তাদের রসিকতার কেন্দ্রবিন্দু ভারতের তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। সঙ্গে টানা হয়েছে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকেও।

তিনি এনভিডিয়াকে সাধারণ ভিডিও গেমের চিপ নির্মাতা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসেসরের শীর্ষস্থানীয় সরবরাহকারী হিসেবে গড়ে তুলেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর