যুক্তরাষ্ট্র ও ভারতের পতাকা
মার্কিন বাণিজ্য দপ্তর ভারতসহ ১৪টি দেশের পণ্য উৎপাদন নিয়ে তদন্ত চালানোর পর নতুন শুল্ক হার আরোপের প্রস্তাব দিয়েছে। ভারতের ক্ষেত্রে সেই হার ২৫ শতাংশ।যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের (ইউএসটিআর) নতুন নোটিশ নিয়ে মুখ খুলেছে ভারত সরকার। গতকাল বুধবার ওই নোটিশ জারির পরই ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে বলেছে, দেশের কোনো শিল্পক্ষেত্রেই প্রয়োজনের অতিরিক্ত উৎপাদনক্ষমতা তৈরি করা হয়নি।
যুক্তরাষ্ট্রের ওই আশঙ্কা একেবারেই ঠিক নয়।ইউএসটিআরের সেই নোটিশ (নোটিশ অব ডিটারমিনেশন অ্যান্ড রিকোয়েস্ট ফর কমেন্টস) জারি হওয়ার পর ভারত সরকারিভাবে বিবৃতি দেয়। তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ‘সেকশন ৩০১’ তদন্তের পরিপ্রেক্ষিতে জারি করা সিদ্ধান্ত ও সেই সংক্রান্ত নোটিশটি সরকার পরীক্ষা করে দেখছে।
দেশের কোনো শিল্প খাতেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই।এ বিষয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্ট করে ওই বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্যসংক্রান্ত যেকোনো বিষয় দ্বিপক্ষীয় আলোচনার কাঠামোর মধ্যেই সমাধান করা উচিত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।