advertisement
advertisement

কোয়ান্টাম জগৎ: এন্টেঙ্গেলড কোয়ান্টাম কণাগুলো তাৎক্ষণিকভাবে একে অপরকে প্রভাবিত করতে পারে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
কোয়ান্টাম জগৎ: এন্টেঙ্গেলড কোয়ান্টাম কণাগুলো তাৎক্ষণিকভাবে একে অপরকে প্রভাবিত করতে পারে

ছবি ২২: দুটি কোয়ান্টাম কণা একবার এন্টেঙ্গলড বা জড়িত হয়ে গেলে, তাদের মধ্যে দূরত্ব যতই হোক, একটির পরিমাপের ফল অন্যটির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত থাকে। দূরে থেকেও যেন তারা একই অদৃশ্য সুতোয় বাঁধা! তবে এর অর্থ এই নয় যে একটি কণা অন্যটিকে তাৎক্ষণিকভাবে কোনো সংকেত পাঠায়। কোয়ান্টাম জগতের এই রহস্যময় সম্পর্কই কোয়ান্টাম এন্টেঙ্গলমেন্ট।

advertisement

আগের পর্বআমাদের সাধারণ জগতের বস্তুগুলো একেবারে স্বাধীনভাবে আচরণ করে। একটি বস্তুর অবস্থা আমরা মাপলে অন্য কোনো বস্তুর অবস্থা তার ওপর নির্ভর করে বদলে যায় না। যেমন আমার কাছে যদি দুটো কয়েন থাকে, তাহলে একটা কয়েনে হেড পড়লে তার কোনো প্রভাব অন্য কয়েনটার ওপর পড়বে না। এমনকি আমি যদি কয়েন দুটো এমনভাবে সাজাই যে একটাতে হেড আর অন্যটাতে টেইল থাকবে, তবুও একটা কয়েন মেপে হেড পেলেই যে অন্যটা বদলে যাবে, তা কিন্তু নয়।

অন্যটা আসলে আগে থেকেই টেইল ছিল।চিরায়ত জগতে, তুমি যদি এমন কোনো সর্বজ্ঞানী সত্তা হয়ে থাক, যে কোনো একটি সিস্টেমের খুঁটিনাটি সব জানে, তাহলে তুমি সেই সিস্টেমের ভেতরের প্রতিটি বস্তুর ব্যাপারেই সব জানতে পারবে। কিন্তু কোয়ান্টাম জগতে ব্যাপারটা ঠিক উল্টো। এখানে দুটি বা তার বেশি কণা এমনভাবে একে অপরের সাথে জড়িয়ে থাকতে পারে, যাকে বলা হয় এন্টেঙ্গেলমেন্ট বা কোয়ান্টাম বিজড়ন।

এই অবস্থায় তাদেরকে আর আলাদা আলাদা কণা হিসেবে ভাবা যায় না, বরং তারা মিলে একটি অবিচ্ছেদ্য সমগ্রের মতো আচরণ করে।কোয়ান্টাম বলবিদ্যার অদ্ভুত জগৎচিরায়ত জগতে, তুমি যদি এমন কোনো সর্বজ্ঞানী সত্তা হয়ে থাক, যে কোনো একটি সিস্টেমের খুঁটিনাটি সব জানে, তাহলে তুমি সেই সিস্টেমের ভেতরের প্রতিটি বস্তুর ব্যাপারেই সব জানতে পারবে।এন্টেঙ্গেলড হয়ে থাকা কণাগুলোর মধ্যে একটির অবস্থা মাপামাত্রই অন্য কণাটির অবস্থাও সঙ্গে সঙ্গে নির্দিষ্ট হয়ে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর