advertisement
advertisement

জিয়াউলের অপরাধ সমুদ্রসমান, মৃত্যুদণ্ডও হবে একটি শিশিরকণা: যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
জিয়াউলের অপরাধ সমুদ্রসমান, মৃত্যুদণ্ডও হবে একটি শিশিরকণা: যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

advertisement

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের অপরাধ সমুদ্রসমান বলে যুক্তিতর্কে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, জিয়াউল আহসানকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশিরকণা।জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আবেদন জানান অ্যাটর্নি জেনারেল।

যুক্তিতর্কে তিনি জিয়াউল আহসানের সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার জন্যও আবেদন করেন।আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

এ সময় জিয়াউল আহসানকে নৃশংস খুনি, ঘৃণ্য বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার, বিশ্ব মানবতার কলঙ্ক হিসেবে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল।ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক চলছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর