advertisement
advertisement

পাকিস্তানি সিরিজ নিয়ে বিতর্ক, ভারতে নিষিদ্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
পাকিস্তানি সিরিজ নিয়ে বিতর্ক, ভারতে নিষিদ্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি

‘জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো’র পোস্টার থেকে। এক্স থেকে

advertisement

‘হামসফর’-এর ফাওয়াদ খান ও মাহিরা খানকে আবার একসঙ্গে দেখা গেল। এবার নেটফ্লিক্সের সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো’র ট্রেলারে। ফাওয়াদ-মাহিরার সঙ্গে এই সিরিজে আছেন সানাম সাঈদ, হানিয়া আমির, আহাদ রাজা মীর ও ইকরা আজিজের মতো পাকিস্তানের জনপ্রিয় তারকারা। ২৪ নভেম্বর ট্রেলার প্রকাশের পর তাঁদের নিয়ে দর্শকের আগ্রহের পাশাপাশি আলোচনায় এসেছে ভারতে সিরিজটির মুক্তি।

সেখানে এর প্রচার বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। ‘হামসফর’, ‘জিন্দেগি গুলজার হ্যায়’, ‘ইয়াকিন কা সফর’ কিংবা ‘সুনো চান্দা’র মতো নাটক বহু আগেই পাকিস্তানের সীমানা পেরিয়েছে। বাংলাদেশ ও ভারতেও এসব নাটক দর্শক পেয়েছে।

পাকিস্তানি সিনেমা ও নাটক এর আগে নেটফ্লিক্সের তালিকায় জায়গা পেলেও ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো’ দেশটির প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর