advertisement
advertisement

ঢাকার কম্পিউটার বাজারে বহনযোগ্য হার্ডডিস্কের দাম বেড়েছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
ঢাকার কম্পিউটার বাজারে বহনযোগ্য হার্ডডিস্কের দাম বেড়েছে

ইসিএস কম্পিউটার সিটিতে পছন্দের প্রযুক্তি পণ্য দেখছেন একজন ক্রেতা

advertisement

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে বহনযোগ্য হার্ডডিস্কের দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, ব্র্যান্ড ও মডেলভেদে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি বহনযোগ্য হার্ডডিস্কের দাম মডেলভেদে ৫০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। তবে কম্পিউটারের অন্যান্য যন্ত্রাংশের দাম এ সপ্তাহে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। ফলে র‍্যাম, প্রসেসর, মাদারবোর্ড, এসএসডি, গ্রাফিকস কার্ড, মনিটরসহ অন্যান্য যন্ত্রাংশ গত সপ্তাহের দামেই কেনা যাচ্ছে।

ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।

প্রসেসর ইন্টেল: কোর আলট্রা ৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ (গি.হা.) ৬২ হাজার টাকা, কোর আই-৯ ৬.০০ গি.হা. ১৪ প্রজন্ম র‍্যাপ্টর লেক রিফ্রেশ ৫৬ হাজার টাকা, কোর আলট্রা ৭ ২৬৫কে (৫.৫ গি.হা.) ৩৫ হাজার টাকা, কোর আই-৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৫০ হাজার টাকা, কোর আই-৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা-৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৮ হাজার টাকা, কোর আই-৫ (৫.৩০ গি.হা.) ১৪৬০০কেএফ ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই-৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৯ হাজার ৫০০ টাকা এবং কোর আই-৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৬ হাজার ৫০০ টাকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর