কঠিন সময়ে থাকা যে কেউ এই দোকানে বিনা পয়সায় খেতে পারেন। পরিচ্ছন্নতাকর্মী ও শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থীদেরও নিয়মিত খাবার দেন দম্পতি
ক্যাশে থাকা সব টাকা তুলে দিয়েছিলেন এক অপরিচিতের হাতে। এর পেছনের গল্পটা কী?চীনের তাইয়ুয়ান শহরের ছোট্ট একটা খাবারের দোকানে ঢুকলে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না, ‘কী খাবেন?’ দোকানে মেনু বলতে কাউন্টারে ছাপা খাবারের তালিকা। আঙুল দিয়ে দেখিয়ে দিলেই হলো। বিনিময়ে মিলবে এক উজ্জ্বল হাসি।দোকানটি চালান ইয়িন ইং আর তাঁর স্বামী ফেং ইয়াবিন। দুজনেরই শ্রবণপ্রতিবন্ধিতা আছে।ভালোবাসার টানে দূর দেশেফেং তাইয়ুয়ানেরই ছেলে।
আট বছর আগে ভালোবেসে বিয়ে করেন ইয়িনকে, যিনি এসেছিলেন দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের চাওশান অঞ্চল থেকে। ফেং শ্রবণযন্ত্রের সাহায্যে মোটামুটি শুনতে পান, কথাও বলেন স্পষ্ট। ইয়িনের সমস্যা আরও বেশি, তাই তিনি কথা বলেন ইশারা ভাষায়। তাঁদের সাত বছরের সন্তানটি শুনতে পায়।ফেং লক্ষ্য করেন, ইয়িন অনলাইনে খাবারের ভিডিও দেখতে খুব ভালোবাসে। স্ত্রীর মন খারাপ, নিজের অঞ্চলের জন্য টান, এটাও তিনি বুঝতেন।
তাই সব জমানো টাকা ঢেলে খুলে ফেললেন একটি দোকান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।