‘মাদার’–এর পোস্টার থেকে। এক্স থেকে
একদিকে পরিবারের প্রতি দায়িত্ব, অন্যদিকে নিজের ভালোবাসা ও ব্যক্তিগত জীবনের আকাঙ্ক্ষা। এই দুইয়ের টানাপোড়েনের গল্প নিয়ে তৈরি হয়েছে পাকিস্তানি ধারাবাহিক ‘মাদার’। গ্রিন এন্টারটেইনমেন্টে প্রচারিত ধারাবাহিকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন হুমায়ুন আশরাফ ও সুমাইয়া বখশ। পারিবারিক সম্পর্কের জটিলতা, স্বার্থপরতা, ঈর্ষা ও রোমান্স—সব মিলিয়ে দর্শকদের আলোচনায় রয়েছে ধারাবাহিকটি।
সম্প্রতি প্রধান দুই চরিত্রের হানিমুনের একটি ঘনিষ্ঠ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় আসে ‘মাদার’। যে গল্প নিয়ে ‘মাদার’ ধারাবাহিকটির গল্পের কেন্দ্রে সামার। বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সে। মা ও ভাইবোনদের দেখাশোনার পাশাপাশি পরিবারের আর্থিক দায়িত্বও সামলাতে হয় তাকে। নিজের আইটি ব্যবসা থেকে আয় করে পরিবারের সদস্যদের ভরণপোষণের ব্যবস্থা করে সামার।
কিন্তু সময়ের সঙ্গে তার এই উদারতা পরিবারের অন্য সদস্যদের কাছে প্রত্যাশা হয়ে দাঁড়ায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।