advertisement
advertisement

পণ্য রপ্তানি আয় কমলেও সেবা রপ্তানি আয় আশা জাগাচ্ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
পণ্য রপ্তানি আয় কমলেও সেবা রপ্তানি আয় আশা জাগাচ্ছে

বাংলাদেশ ব্যাংক

advertisement

পণ্য রপ্তানি আয় যতটা কমেছে তার প্রায় ৯১ শতাংশই পূরণ হয়েছে সেবা রপ্তানি আয় বৃদ্ধিতে।এক বছরের ব্যবধানে সেবা রপ্তানি আয় বেড়েছে প্রায় ৩৩ কোটি ডলার।দেশের মোট রপ্তানি আয়ে সেবা খাতের অবদান ১৪ শতাংশের বেশি।তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে, গত অর্থবছরে তা কিছুটা কমেছে। পণ্য রপ্তানি কমলেও গত অর্থবছরে সেবা রপ্তানি আয় বেড়েছে।

২০২৫–২৬ অর্থবছরে সেবা রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে পৌনে ৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের ‘পণ্য ও সেবা রপ্তানি থেকে বার্ষিক আয়’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আসা প্রকৃত রপ্তানি আয়ের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২০২৫–২৬ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪ হাজার ৩২০ কোটি মার্কিন ডলার।

আগের অর্থবছরে যার পরিমাণ ছিল ৪ হাজার ৩৫৫ কোটি ৯৩ লাখ ডলার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর